Ads 468x60px

Labels

জানুন সেরা ১০টি সার্চ ইঞ্জিন সম্পর্কে


বিশ্ব নিজের ঘরের ডেস্কটপ কিংবা ল্যাপটপে পৌঁছে দিয়েছে ইন্টারনেট নামক বিশ্বময় একটি নেটওয়ার্ক। ঠিক একেই আরও সহজ থেকে সহজতর করে তুলেছে সার্চ ইঞ্জিনগুলো। এর মধ্যে অনেকেই গুগলের নাম ছাড়া অন্য কোনো সার্চ ইঞ্জিনে সার্চই করে না। কিন্তু গুগল সার্চ ইঞ্জিন জায়ান্ট হলেও মাঝে মাঝেই অন্য সার্চ ইঞ্জিনের প্রয়োজন পড়েই যায়। আর ওয়েব মাস্টারদের তো এগুলো ছাড়া চলাই দায়। তাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব সেরা দশটি সার্চ ইঞ্জিনের নাম, যা আপনাদের কাজে লেগে যেতে পারে নেটের চলার পথে।

গুগল সার্চ ইঞ্জিন
গুগল সার্চ ইঞ্জিন মূলত ডেভেলপ হয়েছে লেরি পেজ ও সার্জে বিন দ্বারা ১৯৯৭ সালে। একটি রিসার্স প্রজেক্ট হিসেবে। অতঃপর পাবলিক সার্চ ইঞ্জিন হিসেবে আত্মপ্রকাশ ১৯৯৮ এ। সেই ’৯৮ থেকে পথ চলা গুগল এখন সার্চ ইঞ্জিন জায়ান্ট নাম্বার ওয়ান ওয়েব সাইট। হিসেব মতে প্রতিদিন গুগলে অনুসন্ধান হয় কয়েকশ’ মিলিয়ন তথ্য।

ইয়াহু সার্চ ইঞ্জিন
ইয়াহু’র প্রতিষ্ঠাতা জেরি ইয়াং এবং ডেবিড ফিলো। ১৯৯৪-এর ফেব্রুয়ারির দিকে ডিরেক্টরি হিসেবে ইয়াহুর সূচনা হলেও ১৯৯৫-এ এটি পাবলিকলি আত্মপ্রকাশ করে ইয়াহু সার্চ ইঞ্জিন হিসেবে। গুগলের পর এখন পর্যন্ত ২য় শীর্ষে এই সার্চ ইঞ্জিন।

বিং সার্চ ইঞ্জিন
এমএসএন সার্চ, লাইভ সার্চ, উইন্ডোজ লাইভ সার্চ এই আগের নামগুলোর আধুনিক নাম হলো বিং সার্চ ইঞ্জিন। মাইক্রোসফটের প্রতিষ্ঠিত এই সার্চ ইঞ্জিন ১৯৯৮ সালের এমএসএন সার্চ ২০০৬ এর মার্চে রূপ নেয় উইন্ডোজ লাইভ সার্চে। এরপর আরও একটু পরিবর্তনের ছোঁয়া পায় লাইভ সার্চ নামে ২০০৭ এর মার্চে। অবশেষে এটি ২০০৯ এর জুনে এসে বিং সার্চে রূপ নেয়। বিং বিশ্বের ৪০ ভাষায় বিদ্যমান।

ডগ পাইল সার্চ ইঞ্জিন
ডগ পাইল নামটি শুনতে হাস্যকর, তাই না? কিন্তু নামে কিইবা আসে যায়? ডগ পাইল আসলেও একটি ভালো মানের সার্চ ইঞ্জিন। এর কারণ হলো এটা গুগল, ইয়াহু আস্ক বিং সার্চ ইঞ্জিনের একটি একত্রীকরণ সার্চ রেজাল্ট শো করে।

আস্ক ডট কম
দ্য আস্ক কিংবা আস্ক জিভস সার্চ ইঞ্জিন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে দীর্ঘকালের একটি নাম। ঝকঝকে তকতকে ইন্টারফেস বিশিষ্ট এই সার্চ ইঞ্জিনও তথ্য খুঁজতে কম পটু নয় ।
আল্টা ভিস্তা সার্চ ইঞ্জিন
১৯৯৫ সালে শুরু হওয়া আল্টা ভিস্তা এখন ইয়াহু দ্বারা অধিকৃত হয়েছে।

এনসারস ডট কম
আপনি যখন প্রশ্নাকারে তথ্য খুঁজবেন তখন আপনার জন্য প্রিফারেবল সার্চ ইঞ্জিন হবে এনসারস ডটকম সার্চ ইঞ্জিন।

হট বট সার্চ ইঞ্জিন
১৯৯৬ সালে চালু হওয়া সার্চ ইঞ্জিন হট বট যা আপনাকে সার্চ রেজাল্ট থেকে সার্চ করে দেখাবে।

এওএল সার্চ ইঞ্জিন
গুগল দ্বারা শক্তি বৃদ্ধি পাওয়া একটি সার্চ ইঞ্জিন হলো এওএল সার্চ ইঞ্জিন।

ওয়েব ক্রলার সার্চ ইঞ্জিন
গুগল ইয়াহু বিংয়ের মতো শক্তিশালী সার্চ ইঞ্জিনের টপ রেজাল্টগুলো শো করে এই ওয়েব ক্রলার।
এছাড়াও আরও অনেক সার্চ ইঞ্জিন রয়েছে, তবে প্রয়োজনীয় কাজ সারার জন্য উপরেরগুলোই যথেষ্ট।
 
By:  

              Amardesh

0 comments: