ইন্টারনেটে নানা কারনে আমরা ভিন্ন ভাষার ওয়েবসাইট দেখে থাকি।কিন্তু ভাষা ভিন্ন হওয়ায় আমরা এসব ওয়েবসাইটের কোন লেখাই পড়তে পারি না ।তবে জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্সের সাহায্যে ইচ্ছে করলে আপনি যেকোন ভাষার ওয়েবসাইট অনুবাদ করে নিতে পারেন।এজন্য আপনার লাগবে FoxLingo নামের একটি অ্যাডঅন।অ্যাডঅনটি নামিয়ে নিন।এরপর ফায়ারফক্স রির্স্টাট দিন।খেয়াল করুন এ্যাড্রেসবারের নিচে নতুন একটি টুলবার এসেছে।ভিন্ন ভাষার ওয়েবসাইট অনুবাদ করার জন্য টুলবারের Webtrans অপশনে ক্লীক করুন,এখান থেকে ইংরেজী ভাষায় অনুবাদ করতে পারবেন।উদাহরনস্বরুপ, যদি স্প্যানিশ ভাষাকে ইংরেজীতে অনুবাদ করতে চান তাহলে webtrans/spanish/spanish to english নির্বাচন করতে হবে।যদি আপনি বুঝতে না পারেন ওয়েবসাইটটি কোন ভাষার সেক্ষেত্রে টুলবার থেকে service/language identification/google language identification অপশনে যান এবং নির্দিষ্ট বক্সে সাইটটির ঠিকানা লিখে translate দিন।এছাড়াও এই অ্যাডঅনে রয়েছে ডিকশনারী ব্যবহারের সুবিধা।
প্রথম প্রকাশ: প্রথম আলো
প্রথম প্রকাশ: প্রথম আলো









0 comments:
Post a Comment