Ads 468x60px

Labels

টিপস : গুগল এবং ইয়াহুতে একই সঙ্গে সার্চ করা


যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা সার্চ ইঞ্জিন শব্দটির সঙ্গে পরিচিত। ইন্টারনেট ব্যবহার করেন অথচ গুগলে বা ইয়াহুতে ঢুঁ মারেননি—এমন লোক খুঁজে পাওয়া কঠিন। ইন্টারনেট ব্যবহারকারী সবাই কম-বেশি সার্চ ইঞ্জিন (ওয়েবসাইট খোঁজার সাইট) ব্যবহার করে থাকেন। জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে গুগল এবং ইয়াহু অন্যতম। অনেক সময় প্রয়োজনে উভয় সার্চ ইঞ্জিনই ব্যবহার করতে হয়। কিন্তু একই কি-ওয়ার্ড ব্যবহার করে যদি একই সঙ্গে দুটি সার্চ ইঞ্জিনেই সার্চ করা যেত, তাহলে কেমন হতো! হ্যাঁ, এমনটি যারা এত দিন ভেবে আসছেন তাদের জন্য সুখবর আছে। গুগল এবং ইয়াহুর মিশ্রণে এমনই একটি সাইট আছে যেখান থেকে একই সঙ্গে ইয়াহু এবং গুগলে সার্চ করা যাবে। এর জন্য- www.gahooyoogle.com সাইটে ঢুকে নির্দিষ্ট টেক্সট বক্সে কি-ওয়ার্ড লিখে সার্চ করলে নতুন পেজে ফ্রেম আকারে বাম দিকে ইয়াহু এবং ডান দিকে গুগলের সার্চের ফলাফল দেখা যাবে। এই ফ্রেম দুটি থেকে আলাদা আলাদাভাবে গুগল বা ইয়াহুতে সার্চ করা যাবে। এ ছাড়া ওপরে মূল ফ্রেমে উভয় সার্চ ইঞ্জিনে সার্চ করার জন্য টেক্সট বক্স এবং কিছু অংশ থাকবে।

0 comments: