Ads 468x60px

Labels

টিপস : বিদ্যুত্ সাশ্রয়ে মনিটরের পাওয়ার অফ রাখা


একটি মজার বিষয় হচ্ছে, আপনি চাইলে নির্দিষ্ট সময় পর মনিটরকে ঘুমিয়ে রাখতে পারেন অর্থাত্ পাওয়ার অফ রাখতে পারবেন। এতে করে বিদ্যুত্ সাশ্রয় হবে। ব্যবহারকারী যখন তার পিসি ব্যবহার করছেন না এমন সময় মনিটরের পাওয়ার অফ হলে কেমন হয়? নিশ্চয় মন্দ না। কিন্তু তা হতে হবে স্বয়ংক্রিয়ভাবে। এটা সম্ভব কেবল অপারেটিং সিস্টেম হতে মনিটরের Sleep ফিচার কার্যকর করার মাধ্যমে। মনিটরের পাওয়ার অফ রাখতে নিম্নলিখিত পদক্ষেপ অনুসরণ করুন :
১. ডেস্কটপ হতে রাইট ক্লিক করুন। এরপর Properties অপশনে ক্লিক করুন।
২. একটি উইন্ডো আসে, এখানে ঝপত্ববহ ঝধাবত্ ট্যাবে ক্লিক করুন।
৩. এরপর Power বাটন ক্লিক করুন।
৪. প্রদর্শিত ডায়ালগ বক্স হতে Turn Off তালিকায় ক্লিক করুন এবং কত সময় পরে মনিটরের পাওয়ার অফ হবে সে সময়টুকু নির্ধারণ করুন।
৫. এ পর্যায়ে পরপর দু’বার OK বাটনে ক্লিক করুন।
ফলে নির্দিষ্ট সময় পরে মনিটরের পাওয়ার অফ হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে।

0 comments: